নরসিংদীর চরাঞ্চলে যুবককে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬

2026-08-07T18:07:04+06:00
2026-08-07T18:07:04+06:00
শনিবার ● ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নরসিংদীর চরাঞ্চলে যুবককে গুলি করে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম 
সংগৃহীত ছবি
নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের বাখননগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া বাখননগর গ্রামের বাতেন মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি কাইয়ুম মিয়ার ভাতিজা।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে সুমন মিয়া ও তাঁর বোন সোনিয়া বাড়ির অদূরে নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত সুমনকে অস্ত্রের মুখে জিম্মি করে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। পরে বাখননগর বাজারের একটি চায়ের দোকানের সামনে নিয়ে তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন সোনিয়া। তিনি বলেন, ‘আমার ভাই কয়েক দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল। তাঁর স্ত্রী গর্ভবতী। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না, কারও সঙ্গে তার কোনো শত্রুতাও ছিল না। কিন্তু হাবি, মিটুল, মাইনুদ্দিন ও কালা আমার ভাইকে ধরে নিয়ে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই।’

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী?
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
‘উপজাতি’ মুছে ‘আদিবাসী’ পরিচয় প্রতিষ্ঠার নেপথ্যে কী?
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]