রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

রাজশাহী মহানগরজুড়ে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‘প্রকল্প শিকড়’ শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী

2026-08-07T20:40:42+06:00
2026-08-07T20:40:42+06:00
শনিবার ● ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
প্রকল্প শিকড় শুরু
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৪০ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহী মহানগরজুড়ে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‘প্রকল্প শিকড়’ শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করেছে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্ক। এতে সার্বিক সহযোগিতা করছে রাজশাহী সিটি করপোরেশন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহসভাপতি অমিত সরকারসহ সংগঠনটির অন্যান্য সদস্য।

এ ছাড়া উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি গোলাম মর্তুজা মিল্টন, রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, ‘প্রকল্প শিকড়’-এর আওতায় আগামী এক মাস রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মধ্যে চারা বিতরণ করা হবে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও নগরকে আরও সবুজ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী?
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
‘উপজাতি’ মুছে ‘আদিবাসী’ পরিচয় প্রতিষ্ঠার নেপথ্যে কী?
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]