মহাদেবপুরে হিন্দুবাঘা ধামে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহাসিক ভূতনাথ (হিন্দুবাঘা) ধামে নতুন শিব মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শুক্রবার

2026-08-07T19:01:07+06:00
2026-08-07T19:01:07+06:00
শনিবার ● ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মহাদেবপুরে হিন্দুবাঘা ধামে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:০১ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর মহাদেবপুরে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহাসিক ভূতনাথ (হিন্দুবাঘা) ধামে নতুন শিব মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর মৌজায় অবস্থিত ঐতিহাসিক ভূতনাথ মন্দির প্রাঙ্গণে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বহুতলবিশিষ্ট নতুন মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র ও মন্দির কমিটির সভাপতি গণেশ চন্দ্র হালদার।

নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উপজেলার সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ ভক্ত এ অনুষ্ঠানে যোগ দেন। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অমিত কুমার মণ্ডল জয়ের সঞ্চালনায় ও ভূতনাথ মন্দির কমিটির সভাপতি গণেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন পরিমল চন্দ্র মণ্ডল, রিপন কুমার, অজিত কুমার মণ্ডল, তাপস চন্দ্র ঘোষ ও সুশীল চন্দ্র সাহা।

অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী?
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
‘উপজাতি’ মুছে ‘আদিবাসী’ পরিচয় প্রতিষ্ঠার নেপথ্যে কী?
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]