আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য

বিশেষ প্রতিনিধি

জাতীয়

থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত নবম হিরোজ তায়কোয়ান্ডো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ তায়কোয়ান্ডো ট্রেনিং একাডেমি উত্তরা।বিশ্বের

2026-08-04T15:02:24+00:00
2026-08-04T15:02:24+00:00
বুধবার ● ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

বুধবার ● ৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
উত্তরা একাডেমির ২৬ পদক জয়
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:০২ পিএম 
থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত নবম হিরোজ তায়কোয়ান্ডো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ তায়কোয়ান্ডো ট্রেনিং একাডেমি উত্তরা। 

বিশ্বের ৩৫টি দেশের চার সহস্রাধিক প্রতিযোগীর সঙ্গে লড়াই করে মোট ২৬টি পদক ছিনিয়ে এনেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। এর মধ্যে রয়েছে ১২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ১৩টি ব্রোঞ্জ পদক।

গত ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ তায়কোয়ান্ডো ট্রেনিং একাডেমির ১২ জন খেলোয়াড় মোট ৬টি ভিন্ন ইভেন্টে অংশ নেন। দলটি প্রতিযোগিতায় অভাবনীয় দক্ষতা প্রদর্শন করে এই ঐতিহাসিক সফলতা ছিনিয়ে আনে।

আন্তর্জাতিক অঙ্গনে দেশের এই অভূতপূর্ব জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দলের কোচ, উত্তরা একাডেমির প্রতিষ্ঠাতা ও জাতীয় রেফারি আমেনা বেগম জানান, এই অর্জন শুধু একটি দলের নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক পরম গর্বের মুহূর্ত। 

সাফল্যের এই ধারায় অবদান রাখার জন্য তিনি সকল খেলোয়াড়, অভিভাবক, বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরতে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ করে যাওয়ার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
পরিকল্পিত নগর গঠনে মউকের মতবিনিময় সভা
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান
কৃষি গবেষণায় ৫০ বছর পূর্ণ করল বারি
হাসিনার ভাষণ নিয়ে ভারতের সাফ জবাব, দায় আমাদের নয়

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
যদি সত্যিই ভালোবাসতে
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]