ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

2026-08-03T19:40:42+00:00
2026-08-03T19:51:16+00:00
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ৭:৫১ পিএম
সংগৃহীত ছবি
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে ক্র্যাবের ৪৮ জন প্রতিবেদক অংশ নেন। বিষয়টি জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

ছবি : ফায়ার সার্ভিস

ছবি : ফায়ার সার্ভিস


প্রশিক্ষণের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তাবিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার); সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মোহসীন, বিএফএম এবং ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
গণঅভ্যুত্থানের অগ্রগণ্য ভূমিকা তারেক রহমানের
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

সর্বাধিক পঠিত 

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে চারঘাটের ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে চারজন কারাগারে
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]