সরকারি গুরুত্বপূর্ণ ভবনে স্থাপন হবে সৌর প্যানেল

বিশেষ প্রতিনিধি

জাতীয়

ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলা এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সব গুরুত্বপূর্ণ

2026-08-03T16:47:43+00:00
2026-08-03T16:47:43+00:00
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
সূচনা হবে বঙ্গভবন ও সচিবালয় থেকে
সরকারি গুরুত্বপূর্ণ ভবনে স্থাপন হবে সৌর প্যানেল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৪৭ পিএম 
ছবি: পিএমও
ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলা এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সব গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দেশে সোলার ইনভার্টার তৈরির কাঁচামাল আমদানিতে সরকারি সুবিধা প্রদান এবং সাধারণ গ্রাহকদের জন্য সৌর বিদ্যুৎকে সাশ্রয়ী ও লাভজনক করার অর্থনৈতিক মডেল প্রণয়নের তাগিদ দিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক নীতি-নির্ধারণী সভায় এসব গুরুত্বপূর্ণ নির্দেশনা আসে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জরুরি ভিত্তিতে সৌর প্যানেল স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে সোলার প্যানেল ব্যবহারের দৃশ্যমান উদ্যোগ দেখা গেলে সাধারণ মানুষের মধ্যেও এই প্রযুক্তি গ্রহণের আগ্রহ দ্রুত বাড়বে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ ‘প্রাণ-আরএফএল’ ও ‘ওয়ালটন’ পৃথক দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করে। এতে আবাসিক বাসাবাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রক্রিয়া তুলে ধরা হয়। 

ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, এ প্রযুক্তি ব্যাপকভাবে চালু হলে জাতীয়ভাবে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হবে।

বৈঠকে জানানো হয়, আধুনিক সোলার প্রযুক্তির মাধ্যমে এসি, লিফট, ফ্যানসহ বাসাবাড়ি ও অফিসের সব ধরনের ভারী যন্ত্রপাতি অনায়াসে চালানো সম্ভব। তাই এর অর্থনৈতিক ও ব্যবহারিক দিকগুলো জনগণের সামনে ব্যাপকভাবে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, দেশীয় উদ্যোগে সোলার ইনভার্টার উৎপাদনে গতি আনতে এর কাঁচামাল আমদানিতে শুল্কছাড়সহ প্রয়োজনীয় সহায়তার ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এসবি/একে


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
গণঅভ্যুত্থানের অগ্রগণ্য ভূমিকা তারেক রহমানের
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

সর্বাধিক পঠিত 

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে চারঘাটের ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে চারজন কারাগারে
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]