বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগ উঠেছে তার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে।

2026-08-02T17:23:58+00:00
2026-08-02T17:23:58+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:২৩ পিএম 
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগ উঠেছে তার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। শিশুটির দাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জানা গেছে, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাকিবের সঙ্গে একই এলাকার রোকনা বেগমের বিয়ে হয়। গত ২০ জুন তাদের সংসারে একটি কন্যাশিশুর জন্ম হয়। অভিযোগ রয়েছে, জন্মের এক মাসের মাথায় শিশুটিকে ২০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করা হয়। এর আগে পরিবারের সদস্যদের জানানো হয়েছিল, শিশুটি মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির দাদী ফিরোজা বেগম বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পুত্রবধূ রোকনা বেগমসহ কয়েকজন আত্মীয়ের প্ররোচনায় শিশুটিকে গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের শিশুটির মৃত্যুর খবর জানিয়ে দাফন সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। বিষয়টি নিয়ে খোঁজ নিতে গেলে অভিযুক্তরা গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকা থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]