দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2026-08-01T14:05:44+00:00
2026-08-01T14:57:01+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ঈশ্বরদীতে হিউম্যানিস্ট মুভমেন্টের প্রস্তুতি সভা
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:০৫ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ২:৫৭ পিএম
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন-ভায়োলেন্স ২০২৬, ইন মাই সিটি’ শীর্ষক বৈশ্বিক কর্মসূচি সফল করার লক্ষ্যে ঈশ্বরদীতে এক অংশগ্রহণমূলক যৌথ প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

হিউম্যানিস্ট মুভমেন্ট, ঈশ্বরদী সেন্টারের উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি সভায় স্থানীয় সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। 

এতে সামাজিক সংগঠন ‘মানাব’ ও ‘কেয়ার ফর হিউম্যানিটি’ ছাড়াও রেলওয়ে নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারি সাড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী ক্রিকেট একাডেমি, ভাষা শহীদ বিদ্যা নিকেতন, মানিক নগর স্কুল এবং এয়ারপোর্ট স্কুলের শিক্ষার্থী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হিউম্যানিস্ট মুভমেন্ট, ঈশ্বরদী সেন্টারের কো-অর্ডিনেটর মাসুম পারভেজ কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক এই অহিংসা পদযাত্রা ও শান্তি কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি ও অহিংসার চতুর্থ বিশ্ব পদযাত্রা’র দক্ষিণ এশিয়া বিষয়ক সমন্বয়কারী ডেক্লার মেন্দেস হেগ (অস্ট্রেলিয়া), হিউম্যানিস্ট মুভমেন্ট বাংলাদেশ কো-অর্ডিনেশন বডির সমন্বয়ক ও আন্তর্জাতিক প্রেস এজেন্সি ‘প্রেসেঞ্জা’-এর ঢাকা ব্যুরোর প্যানেল এডিটর শেখ মো. আরীফ এবং সংস্থাটির হেড অব সাপোর্ট ফাংশনস ও স্টাফ করেসপন্ডেন্ট মারুফ উল আলম।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]