দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2026-08-01T15:59:17+00:00
2026-08-01T15:59:17+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির
দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, ব্যাগে মিলল জর্দার কৌটা ও পান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) সকালে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু ঘিরে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, দুটি বস্তুতেই কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি। এ ঘটনায় নগরবাসীকে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। পরে দুটি স্থানই ঘিরে রেখে বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা থাকতে পারে- এমন তথ্যের ভিত্তিতে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। এক্স-রে পরীক্ষায় ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত হওয়ার পর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিরাপদে খোলা হয়। পরে দেখা যায়, ব্যাগটির ভেতরে ছিল একটি জর্দার কৌটা ও পান। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও বোমা সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

ডিএমপি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো সন্দেহজনক বস্তুর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে জননিরাপত্তায় কোনো ঝুঁকি তৈরি না হয়।

পুলিশ নাগরিকদের উদ্দেশে বলেছে, গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করে সন্দেহজনক কোনো বস্তু দেখলে দ্রুত নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে হবে। 

জনসচেতনতা ও সময়মতো তথ্য প্রদানই এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে কার্যকর বলে জানিয়েছে ডিএমপি।

দেশবার্তা/একে


  বিষয়:   মেট্রোরেল  মিরপুর  ফার্মগেট  ডিএমপি  সিটিটিসি 


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]