আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-08-01T19:54:17+00:00
2026-08-01T19:54:17+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে- এমন আশঙ্কার মধ্যে অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য সংকটের কথা বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগের প্রস্তুতি রাখতে এবং পরিস্থিতি অনুকূল থাকলে অঞ্চল ছাড়ার বিষয়টি বিবেচনা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে নতুন করে মধ্যপ্রাচ্যে ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার জেরুজালেমসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো তাদের ওয়েবসাইটে অভিন্ন নিরাপত্তা বার্তা প্রকাশ করে এ সতর্কতা জারি করে। 

বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি এখনও অত্যন্ত জটিল ও অনিশ্চিত। যেকোনো সময় সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

দূতাবাসগুলোর সতর্কবার্তায় উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা গেছে, কোনো পূর্বাভাস বা স্পষ্ট উসকানি ছাড়াই বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। এমনকি আগে ঝুঁকিমুক্ত হিসেবে বিবেচিত কিছু এলাকাও হামলার আওতায় এসেছে। এ পরিস্থিতি ইঙ্গিত করছে যে, আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হতে পারে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হলে যেন দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারেন, সে বিষয়ে আগে থেকেই প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। 

পাশাপাশি বিমান চলাচলে বিঘ্ন, ফ্লাইট বাতিল বা ভ্রমণ-সংক্রান্ত অন্যান্য জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এ অঞ্চলে ভ্রমণ কিংবা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যারা একান্ত প্রয়োজনেই ভ্রমণ করবেন, তাদের সংশ্লিষ্ট বিমানবন্দর ও এয়ারলাইন্সের সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ এবং স্থানীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সতর্কতা জারি করা হলেও জেরুজালেমসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসগুলোর নিয়মিত কনস্যুলার ও ভিসা-সংক্রান্ত সেবা স্বাভাবিকভাবেই চালু রয়েছে। প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র আগাম সতর্কতামূলক এই নির্দেশনা জারি করেছে, যাতে সম্ভাব্য সংকট দেখা দিলে মার্কিন নাগরিকরা দ্রুত নিরাপদ সিদ্ধান্ত নিতে পারেন।

দেশবার্তা/এসআইএস/একে



সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]