‘দেশের ভবিষ্যতের চেয়ে মোদির ত্বক বেশি উজ্জ্বল’

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক এক সেলফি ভিডিও নিয়ে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ

2026-07-31T19:27:14+06:00
2026-07-31T19:27:14+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
অভিজিৎ দীপকে
‘দেশের ভবিষ্যতের চেয়ে মোদির ত্বক বেশি উজ্জ্বল’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:২৭ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক এক সেলফি ভিডিও নিয়ে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে প্রকাশিত ওই ভিডিওর ওপর কটাক্ষ করে তিনি বলেছেন, দেশের ভবিষ্যতের চেয়ে দেশের প্রধানমন্ত্রীর ত্বক অনেক বেশি উজ্জ্বল।

সম্প্রতি ভারতে পাবলিক পরীক্ষাসমূহ বিল সংসদে পাস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসচক্র বা ‘পেপার মাফিয়া’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।

মোদির ওই ভিডিও প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান অভিজিৎ দীপকে। তাঁর দাবি, ভিডিওতে পরীক্ষা ব্যবস্থা কিংবা দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর চেহারার উপস্থাপনই বেশি গুরুত্ব পেয়েছে।

নরেন্দ্র মোদিকে নিশানা করে দীপকের এটিই প্রথম সমালোচনা নয়। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে মোদির বেশ কিছু ভাইরাল রিল ও ভিডিও নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছিলেন, দেশ পরিচালনার চেয়ে একজন ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবেই মোদিকে বেশি মানায়।

উল্লেখ্য, ভারতজুড়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তা ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ-আন্দোলনের মধ্যে গত এক সপ্তাহে ইনস্টাগ্রামে একাধিক সেলফি-ধাঁচের ভিডিও পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। এসব ভিডিও শত কোটি ভিউ অতিক্রম করায় দেশটির রাজনৈতিক অঙ্গন ও নেটদুনিয়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সূত্র: নিউজ ১৮

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]