দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

2026-08-01T17:23:54+00:00
2026-08-01T17:23:54+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
ডিএসইতে বাজার মূলধন বাড়লো প্রায় ৪ হাজার কোটি টাকা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:২৩ পিএম 
ফাইল ছবি
দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বাজারসূচকের পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৪ হাজার কোটি টাকা বেড়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল ৭ লাখ ১ ২৭০ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৯৬৩ কোটি টাকা বা প্রায় ৪ হাজার কোটি টাকা।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে ৯১ দশমিক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ বেড়েছিল। এর আগের সপ্তাহে সূচকটি ৯৬ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমেছিল।

অন্য সূচকগুলোর মধ্যে ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক গত সপ্তাহে ১২ দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৪ দশমিক ৫০ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ।

সূচক ও মূলধন বাড়লেও গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি কিছুটা শ্লথ ছিল। সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে গড়ে ১ হাজার ৫৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৩ কোটি ২৬ লাখ টাকা। সেই হিসাবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩ কোটি ৩৪ লাখ টাকা বা ০ দশমিক ৩১ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনোজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ৩৭ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩ দশমিক ৫১ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা আইটি কনসালটেন্টসের প্রতিদিন গড়ে ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর প্রতিদিন গড়ে ২৩ কোটি ৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফারইস্ট নিটিং, সায়হাম কটন, বেক্সিমকো, এমএল ডাইং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, আর্গন ডেনিমস ও আইপিডিসি ফাইন্যান্স।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]