মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-08-01T15:11:48+00:00
2026-08-01T15:11:48+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে বেসরকারি খাতে প্রথম আইসিইউ সেবা চালু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:১১ পিএম 
সংগৃহীত ছবি
মানিকগঞ্জে বেসরকারি খাতে প্রথমবারের মতো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) শহরের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চার শয্যাবিশিষ্ট আইসিইউ বিভাগের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী মরহুম হারুনুর রশীদ খান মুন্নুর অন্যতম স্বপ্ন ছিল মানিকগঞ্জের মানুষকে নিজ জেলায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, যাতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়। তিনি বলেন, তাঁর মৃত্যুর পরও সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আইসিইউ সেবা চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি পূর্ণাঙ্গ হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হলো আইসিইউ। প্রাথমিকভাবে চারটি শয্যা নিয়ে সেবা শুরু হলেও ভবিষ্যতে রোগীর চাহিদা অনুযায়ী শয্যা সংখ্যা বাড়ানো হবে। হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন এবং পর্যায়ক্রমে আরও বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে মরহুম হারুনুর রশীদ খান মুন্নুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান মন্ত্রী। একই সঙ্গে তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে হারুনুর রশীদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। পরে মুন্নু হাসপাতাল, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]