মাগুরা প্রতিনিধি

সারাদেশ

2026-08-01T18:18:07+00:00
2026-08-01T18:18:07+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গণমিছিল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় শনিবার (১ আগস্ট) বিকেলে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে নোমানী ময়দানে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান সমাবেশ পরিচালনা করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ আব্দুল মতিন।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইব্রাহিম বিশ্বাস, মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌর জামায়াতের আমির অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আফছার আলী, বিডিপির মাগুরা জেলা সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, এনসিপির জেলা সহ-সাংগঠনিক সম্পাদক জাফর মোল্লা, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদ, সাবেক ছাত্রনেতা ও মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাবেক ব্যাংকার মো. মাসুদুল আলম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রনেতা মো. আসমত হুসাইন।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]