দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-08-01T16:46:37+00:00
2026-08-01T16:46:37+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) জেলা জামায়াতের উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা।

জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, মাওলানা সাইদুল ইসলাম সৈকত, অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাসুদ রানা এবং উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সোহানুর রহমান সোহানসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দুর্নীতি ও অর্থপাচার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তারা অভিযোগ করেন, এ কারণেই বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে।

তারা আরও বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। সেই গণরায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা জামায়াত ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]