সিলেট-জাফলং রেলপথ নির্মাণে স্থান পরিদর্শন

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের লক্ষ্যে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই ও স্থান পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং

2026-08-02T18:19:10+00:00
2026-08-02T18:19:10+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেট-জাফলং রেলপথ নির্মাণে স্থান পরিদর্শন
সম্ভাব্যতা যাচাই শুরু
সিলেট অফিস
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:১৯ পিএম 
সিলেট-গোয়াইনঘাট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা ও স্থান যাচাই করছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: দেশবার্তা
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের লক্ষ্যে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই ও স্থান পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল।

শনিবার (১ আগস্ট) প্রতিনিধি দলে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

প্রতিনিধি দলটি আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে সিলেটে পৌঁছে সড়কপথে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় যান। সেখানে প্রস্তাবিত সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্য রুট সরেজমিনে পরিদর্শন এবং প্রাথমিক প্রস্তুতি যাচাই করা হয়।

এর আগে ঢাকা থেকে সিলেট আসার পথে সকাল ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে রেলওয়ের অবকাঠামো ও কার্যক্রম পরিদর্শন করেন তারা। পরে কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে যাত্রাবিরতির সময় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় যাত্রীরা রেলসেবার বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরলে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট-তামাবিল মহাসড়কের সঙ্গে সমন্বয় করে রেললাইন নির্মাণ করা হলে প্রকল্প ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। তিনি বলেন, সারি নদীর ওপর পৃথক দুটি সেতুর পরিবর্তে একটি সমন্বিত সেতু নির্মাণ করা যেতে পারে, যার নিচ দিয়ে রেলপথ এবং ওপর দিয়ে সড়ক চলাচলের ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, উপদেষ্টা কমিটি, জেলা প্রশাসন, রেলপথ মন্ত্রণালয় ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন যে, রেললাইন নির্মাণের সময় স্থানীয় বাজারগুলো বাইপাস করা হবে। এতে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙার প্রয়োজন হবে না এবং জনদুর্ভোগও কমবে।

মন্ত্রী বলেন, সফরের সময় বিভিন্ন স্টেশনে যাত্রীসেবার মানোন্নয়নে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উদ্যোগের সুফল আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, জমি অধিগ্রহণ কার্যক্রম সফল করতে জেলা প্রশাসনের সহযোগিতা এবং রেলওয়ে ও সড়ক বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এর আগে সিলেট জেলা প্রেসক্লাবের এক অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, সিলেট-জাফলং রেলপথ প্রকল্পের প্রথম ধাপে সম্ভাব্যতা যাচাই করা হবে। পরে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি তখন আরও বলেন, সিলেট-জাফলং রেলপথ চালু হলে পর্যটকদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি জাফলং এলাকার পাথরসহ বিভিন্ন পণ্য পরিবহনে ব্যয় কমবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]