বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-01T18:41:30+00:00
2026-08-01T18:41:30+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৪১ পিএম 
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীল চোখ’ এর শুভ মহরত। শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় এই মহরত অনুষ্ঠান আয়োজিত হয়।

চলচ্চিত্রটির নির্মাতা ও প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেগাস্টার চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। কেক কেটে মহরতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও চিত্রনায়ক আদনান আজাদ।

অভিনেতা এ বি এম সোহেল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ক্রেডো ক্রিয়েটিভ ফিল্মসের প্রযোজক ও অভিনেতা বিভান বাদল। 

তিনি বলেন, একজন অভিনেতা হিসেবে আমার সবচেয়ে বড় পাওয়া, নির্মাতা সুপিন বর্মণের মাধ্যমে আমার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। এর শক্তিশালী গল্পে দারুণ কিছু টুইস্ট আছে। গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ‘ইমরান’ চরিত্রটি ধারণ করতে চাই।

ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত থাকা প্রসঙ্গে বঙ্গবিডির কনটেন্ট হেড আলী হায়দার বলেন, তারা তরুণ ও উদ্যমী। আমাদের মনে হয়েছে এই টিমকে সহযোগিতা করা উচিত। সঠিক সমর্থন পেলে তারা চমৎকার কাজ উপহার দিতে পারবে। সেই ভাবনা থেকেই বঙ্গ তাদের কারিগরি সহযোগিতা প্রদান করছে।

মহরত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘সাঁতাও’ সিনেমার নির্মাতা খন্দকার সুমন, প্রযোজক আরমান, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি এবং চিত্রশিল্পী সমিতির নেতৃবৃন্দের মধ্যে আবির, মারুফ আকিব ও শামীম হোসেন (চিকন আলী)।

এছাড়া পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সহসভাপতি বিধান রায় ও অভিনেত্রী রিতিকাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সভাপতি মনজুরুল ইসলাম মেঘ উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]