বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-01T18:32:03+00:00
2026-08-01T18:32:03+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
কনার ‘ভিজিয়ে দিয়ো না’ দিয়ে শুরু হলো ‘বাদলা স্মৃতি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম 
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ছবি: ফেসবুক থেকে
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। প্রায় তিন মাস সেখানে থাকবেন তিনি, গাইবেন বিভিন্ন শহরে। তার এই যুক্তরাষ্ট্র প্রবাসের মধ্যেই দেশে প্রকাশিত হলো নতুন গান ‘ভিজিয়ে দিয়ো না’। আর এই গানের মধ্য দিয়েই আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নতুন অ্যালবাম ‘বাদলা স্মৃতি’।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট চারটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর মধ্যে ‘ভিজিয়ে দিয়ো না’ গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ পেয়েছে। অনুষ্ঠানে বাকি দুটি গানের মিউজিক ভিডিও প্রদর্শিত হলেও সেগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে আয়োজকেরা জানান।

অ্যালবামের ‘ভিজিয়ে দিয়ো না’সহ চারটি গানেরই কথা লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও নির্মাতা আহসান ইমাম। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শান শায়েক। কনা ছাড়াও অ্যালবামের অন্যান্য গানে কণ্ঠ দিয়েছেন ঝিলিক, শান শায়েক ও পিন্টু ঘোষ।

মিউজিক আর্ট স্টেশন ও আলিফিয়া এটেইলারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে গানগুলোর ভিডিও চিত্র। এতে বিভিন্ন চরিত্রে মডেল হয়েছেন ইমতু রাতিশ, নওরিন ও জলি। ভিডিওগুলোর দৃশ্যধারণ করা হয়েছে সাভারের বিভিন্ন মনোরম লোকেশনে।

অ্যালবামটি নিয়ে গীতিকবি ও নির্মাতা আহসান ইমাম বলেন, ‘আমাদের দেশের অপরূপ বর্ষা, প্রকৃতি, মানুষের নানা আবেগ, মান-অভিমান আর স্মৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই অ্যালবামের গান, সুর ও চিত্রে। রূপসী বাংলার বর্ষা আর প্রকৃতি যেন এক চিত্রশিল্পীর ক্যানভাস- সেটিই আমরা ‘বাদলা স্মৃতি’ অ্যালবামে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]