সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় নৈপুণ্যের পাশাপাশি ব্যক্তিগত অনুভূতি কিংবা জীবনের নানা প্রতিচ্ছবিও মাঝেমধ্যে ফুটে ওঠে তাঁর বিভিন্ন পোস্টে। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি এবং তার আবেগঘন ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে স্নিগ্ধ ও নূন্যতম সাজে। সফট প্যাস্টেল রঙের সালোয়ার-কামিজে তাঁর এথনিক লুক নজর কেড়েছে ভক্তদের। তবে ছবির সৌন্দর্যের চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে প্রভার লেখা ক্যাপশনটি।
ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে- সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’
প্রভার এই আবেগমাখা বার্তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ছবিতে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না থাকায় নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে- কাকে উদ্দেশ্য করে এই বার্তা পাঠালেন তিনি?
অনেকের ধারণা, জীবনের বিশেষ কোনো প্রিয় মানুষ কিংবা কোনো গভীর ব্যক্তিগত স্মৃতির প্রতিচ্ছবি ফুটে উঠেছে তাঁর এই কথায়।
তবে ক্যাপশনের মূল অর্থ বা বার্তাটি ঠিক কার উদ্দেশ্যে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি প্রভা নিজে। বিষয়টি নিয়ে নীরবতা বজায় রাখায় ভক্তদের কৌতূহল আরও ঘনীভূত হয়েছে।
দেশবার্তা/একে