বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-29T16:11:08+00:00
2026-07-29T16:11:08+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
সড়ক দুর্ঘটনা: আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:১১ পিএম 
অভিনেত্রী মেঘলা মুক্তা। ছবি: ফেসবুক
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী মেঘলা মুক্তা। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে।

অভিনেত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তাঁর অ্যাডমিন টিমের দেওয়া এক বিবৃতিতে মারাত্মক এই দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মেঘলা মুক্তা বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। সংবেদনশীল এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য বা গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ হালনাগাদ তথ্য অফিশিয়াল পেজ থেকেই জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়।

তবে সড়ক দুর্ঘটনাটি ঠিক কোথায় এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ঠিক কেমন, সে বিষয়েও পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিরিক্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মডেলিং দিয়ে পথচলা শুরু করা মেঘলা মুক্তা ক্যারিয়ারের শুরুতেই নাম লেখান ভারতের তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে। প্রধান চরিত্রে অভিনয় করে বেশ আলোচনা তৈরি করেছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশের চলচ্চিত্র ও ওটিটি (OTT) প্ল্যাটফর্মের বিভিন্ন মানসম্মত কাজ দিয়ে দর্শকপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]