রংপুর থেকে রুপালি পর্দা, কে এই স্নিগ্ধা চৌধুরী?

বিনোদন ডেস্ক

বিনোদন

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রে। তাকে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং

2026-07-27T19:33:37+06:00
2026-07-27T19:33:37+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
রংপুর থেকে রুপালি পর্দা, কে এই স্নিগ্ধা চৌধুরী?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৩৩ পিএম 
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রে। তাকে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি। এ ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে তাকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

রংপুরে জন্ম নেওয়া স্নিগ্ধা চৌধুরীর অভিনয় ও মডেলিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয় ছোটবেলা থেকেই। তবে রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে ওঠায় শুরুতে প্রকাশ্যে মডেলিং করা তার জন্য সহজ ছিল না। পরিবারের অজান্তেই কাজ শুরু করেছিলেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে বাবা-মা তার আগ্রহকে সমর্থন দেন। এরপর স্বপ্ন পূরণের লক্ষ্যে রংপুর ছেড়ে ঢাকায় আসেন স্নিগ্ধা।

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।


উচ্চমাধ্যমিক শেষ করে তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। করোনাকালে পেশাদারভাবে মডেলিং শুরু করেন। ইয়েলো, এক্সট্যাসি, নাবিলা ও হাউস অব আহমেদসহ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের প্রচারণায় কাজ করেছেন তিনি।

পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার স্নিগ্ধা ২০২৪ সালে প্রথমবার আন্তর্জাতিক ফ্যাশন শোতে অংশ নেন। ভারতের নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইন কাউন্সিল (আইএফডিসি) আয়োজিত গ্লোবাল ইন্ডিয়া কুতুর উইকে (জিআইসিডব্লিউ) তিনি শো-স্টপার হিসেবে ক্যাটওয়াক করেন। বেনারসি শাড়ি দিয়ে তৈরি লেহেঙ্গায় তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।


মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন স্নিগ্ধা। রায়হান রাফি পরিচালিত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছবিতে তিনি ‘রাকা’ চরিত্রে অভিনয় করেন।

চারটি ভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা চার তরুণীর সংগ্রাম, নির্যাতন, স্বপ্ন, প্রেম ও পেশাগত চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’। সিনেমাটি মুক্তির আগে স্নিগ্ধা বলেছিলেন, মফস্বল থেকে রাজধানীতে স্বপ্ন নিয়ে আসা অনেক মেয়েই গল্পটির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। একই সঙ্গে নারীর ক্ষমতায়নের বার্তা থাকায় ছবিটি নিয়ে তিনি বিশেষভাবে আশাবাদী ছিলেন।

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী


‘প্রেশার কুকার’ মুক্তির পর আরও কয়েকটি সিনেমায় কাজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন স্নিগ্ধা। তবে পরবর্তী চলচ্চিত্র নিয়ে আনুষ্ঠানিক কোনো নতুন তথ্য প্রকাশ করেননি তিনি।

এদিকে সাম্প্রতিক নির্যাতনের অভিযোগের ঘটনায় তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে বিনোদন অঙ্গনের পাশাপাশি তার ভক্তদেরও।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]