পর্দা নামলো ভেনিস চলচিত্র উৎসবের

বিনোদন ডেস্ক

বিনোদন

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও ঘরে তুলেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বাংলাদেশের প্রথম

2026-09-13T12:10:27+06:00
2026-09-13T12:10:27+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
পর্দা নামলো ভেনিস চলচিত্র উৎসবের
সমালোচক পুরস্কার পেল বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ পিএম 
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও ঘরে তুলেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে উৎসবের অফিশিয়াল শাখা অরিজন্তি বিভাগে নির্বাচিত হওয়া সিনেমাটি জিতেছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের ‘প্রিমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার।

শুক্রবার রাতে এক অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কার তুলে দেন উৎসবের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান। ভেনিসে প্রথমবার অংশ নিয়েই এমন স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা।

এবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর বসে। গত ৬ সেপ্টেম্বর উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রদর্শনী হয়। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এ অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

পুরস্কার পাওয়ার পর রুবাইয়াত হোসেন আশা প্রকাশ করেন, সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিক দর্শক বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশের চলচ্চিত্রও আরও বড় পরিসরে পরিচিতি পাবে বলে প্রত্যাশা তার।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম চৌধুরী। অতিথি চরিত্রে দেখা গেছে আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামালকে। এছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।

চলচ্চিত্রটির গল্পের কেন্দ্রে রয়েছে সৌন্দর্য নিয়ে সমাজের প্রচলিত ধারণা এবং সেই ধারণার চাপে নারীর ওপর তৈরি হওয়া মানসিক ও সামাজিক চাপ। নির্মাতার ভাষ্যে, সৌন্দর্যচর্চার আড়ালে থাকা নানা ধরনের যন্ত্রণা ও কৃত্রিম সৌন্দর্যের সামাজিক নির্মাণকে সিনেমাটিতে অনুসন্ধান করা হয়েছে।

রুবাইয়াত হোসেন বলেন, সমাজ কীভাবে সৌন্দর্যের নির্দিষ্ট মানদণ্ড তৈরি করে এবং বিউটি পার্লারের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে একজন মেয়েকে সেই কৃত্রিম মানদণ্ডের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করে, সিনেমাটিতে সেই প্রক্রিয়াকে প্রশ্ন করা হয়েছে।

চলচ্চিত্রটির নির্মাণেও রয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। এর অধিকাংশ বিভাগে নেতৃত্ব দিয়েছেন নারীরা। শুধু আবহসংগীতের সুরকার ছাড়া প্রায় সব বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন নারী নির্মাতা ও কলাকুশলীরা।

চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন পর্তুগিজ নির্মাতা লিওনর তেলেস, যিনি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার পেয়েছেন। প্রধান আলোকপ্রযুক্তিবিদ হিসেবে কাজ করেছেন ফ্রেডেরিকা আর গোমেস। ফ্রান্সের রাফায়েল মার্টিন-হলগার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন এবং প্রযোজনা নকশা করেছেন ভারতের জোনাকি ভট্টাচার্য।

ভেনিসের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। কানাডায় অনুষ্ঠিত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও স্থান পেয়েছে সিনেমাটি। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসবে নির্মাতা রুবাইয়াত হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।

ভেনিসে বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে আনুষ্ঠানিক নির্বাচনের পর সমালোচক পুরস্কার অর্জন ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর আন্তর্জাতিক যাত্রাকে আরও শক্তিশালী করল। দেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নতুন পরিচয়ে তুলে ধরার ক্ষেত্রে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা
মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
মা হয়েছেন লেডি গাগা

সর্বাধিক পঠিত 

ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রামে খুলশীতে ৫ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]