আমাকে টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করা হয়েছে

বিনোদন ডেস্ক

বিনোদন

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় সাফল্যের পাশাপাশি নানা উত্থান-পতনের মধ্য দিয়েও যেতে হয়েছে

2026-09-12T18:02:16+06:00
2026-09-12T18:02:16+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
আমাকে টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করা হয়েছে
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম 

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় সাফল্যের পাশাপাশি নানা উত্থান-পতনের মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে। ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে শুটিংসহ বিভিন্ন জায়গায় পপির সঙ্গে তাঁর মাকে দেখা যেত। তবে সাম্প্রতিক সময়ে মা-মেয়ের সম্পর্কের দূরত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। পপির বিরুদ্ধে তাঁর মা বিভিন্ন গণমাধ্যমে অভিযোগও করেছেন।

এর মধ্যেই পারিবারিক সম্পর্ক ও অতীতের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন পপি। তাঁর বক্তব্যে উঠে এসেছে সৎমায়ের সংসারে বেড়ে ওঠার সময়কার নানা আঘাতের কথা। সিনেমায় আসার ক্ষেত্রে যাঁর ভূমিকা ছিল, তাঁকেই সৎমা হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী।

কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, ‘৩০ বছর কষ্ট করেছি। কখনও আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে, ততই চাহিদা বাড়ত।’

নিজের জীবনে পাওয়া পারিবারিক আঘাতের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সৎমার সংসার থেকে যে পরিমাণে আঘাত পেয়েছি, সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারিনি।’


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]