সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর-আমতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

2026-09-12T12:44:10+06:00
2026-09-12T12:44:10+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম 
নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর-আমতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এই ঘটনায় সাফায়েত (২২) নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম সিংড়া উপজেলার কালিগঞ্জ বড়বাড়ি গ্রামের তায়েজ উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহত সাফায়েত নাটোর সদর উপজেলার সাতপুরুলিয়া গ্রামের মোঃ ফেরদৌসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাফায়েত হাসপাতালে চিকিৎসাধীন তার বোনকে দেখতে মোটরসাইকেলযোগে নাটোরে যাচ্ছিলেন। অন্যদিকে জহুরুল নাটোর শহর থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আমতলা এলাকায় পৌঁছালে দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহুরুলের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন। আহত সাফায়েতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে ফাঁড়িতে এনেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]