ভেনিসে পুরস্কার জিতল বাঁধনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন ডেস্ক

বিনোদন

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও জিতেছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। প্রথমবারের মতো

2026-09-12T15:27:19+06:00
2026-09-12T15:27:19+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
ভেনিসে পুরস্কার জিতল বাঁধনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম 

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও জিতেছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা হিসেবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ছবিটি উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রিমিও বিসাতো দ’ওরো পুরস্কার অর্জন করেছে। খবর ফিল্মস বুটিকের।

গতকাল বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কার তুলে দেন উৎসবের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান।

এবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অফিশিয়াল শাখার অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে। গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

সিনেমাটির ভাবনা নিয়ে প্রায় দুই দশক ধরে কাজ করেছেন রুবাইয়াত হোসেন। শৈশবে একটি বিউটি পারলারে শোনা গল্প এবং সেই সময়ের নানা স্মৃতি থেকে চলচ্চিত্রটির ধারণার সূত্রপাত। ঢাকার একটি বিউটি পারলার, একটি বিয়ে ও শৈশবের এক ভয়কে ঘিরেই নির্মিত হয়েছে ছবিটির কাহিনি।

চলচ্চিত্রটির ভাবনা সম্পর্কে রুবাইয়াত হোসেন বলেন, সৌন্দর্য সম্পর্কে প্রচলিত ধারণাকে এতে প্রশ্ন করা হয়েছে। সৌন্দর্যচর্চার আড়ালে কতটা যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে, সেটিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমাজ কীভাবে বিউটি পারলারের মতো একটি প্রতিষ্ঠানকে ব্যবহার করে একটি মেয়েকে কৃত্রিম সৌন্দর্যের ছাঁচে ‘নারী’ হিসেবে তৈরি করে, চলচ্চিত্রটি সেই বিষয়টিও অনুসন্ধান করে।

শৈশবে বিয়ের অনুষ্ঠানে কাঁদতে থাকা কনেদের দেখে রুবাইয়াতের মনে যে ভয় তৈরি হয়েছিল, সেটিও চলচ্চিত্রটির গল্পে গুরুত্বপূর্ণ একটি স্তর হিসেবে যুক্ত হয়েছে।

ছবিটির আরেকটি উল্লেখযোগ্য দিক এর নারীনির্ভর নির্মাণদল। ব্যাকগ্রাউন্ড স্কোরের সুরকার ছাড়া প্রায় সব বিভাগের নেতৃত্বে রয়েছেন নারীরা। চিত্রগ্রহণ করেছেন বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ারজয়ী পর্তুগিজ নির্মাতা লিওনর তেলেস। প্রধান আলোকপ্রযুক্তিবিদ ছিলেন ফ্রেডেরিকা আর গোমেস। ফ্রান্সের রাফায়েল মার্টিন-হলগার সম্পাদনা এবং ভারতের জোনাকি ভট্টাচার্য প্রোডাকশন ডিজাইনের দায়িত্ব পালন করেছেন।

ভেনিসের পাশাপাশি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। জানা গেছে, কানাডার এই উৎসবেও উপস্থিত থাকবেন রুবাইয়াত হোসেন।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]