মিমির বিয়ে নিয়ে নতুন গুঞ্জন, পাত্র নৌসেনা কর্মকর্তা

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ে নিয়ে বরাবরই অনাগ্রহের কথা জানিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যক্তিগত বিষয়ও অনেকটা আড়ালে রাখেন তিনি। তবে এবার

2026-09-12T17:49:53+06:00
2026-09-12T17:49:53+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
মিমির বিয়ে নিয়ে নতুন গুঞ্জন, পাত্র নৌসেনা কর্মকর্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম 
বিয়ে নিয়ে বরাবরই অনাগ্রহের কথা জানিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যক্তিগত বিষয়ও অনেকটা আড়ালে রাখেন তিনি। তবে এবার তাঁর বিয়ে ঘিরে নতুন করে জোরালো হয়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন এই অভিনেত্রী।

টালিউডের অন্দরের খবরের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এমন তথ্য উঠে এসেছে। গুঞ্জন অনুযায়ী, মিমির বিয়ের আয়োজন হতে পারে পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে। এর আগে নভেম্বর মাসে হতে পারে আংটিবদলের অনুষ্ঠান। এমনকি ঘনিষ্ঠজনদের মধ্যে আমন্ত্রণ জানানোর প্রস্তুতিও শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

তবে মিমির বিয়ে নিয়ে ছড়ানো এসব খবরের কোনোটি এখনো অভিনেত্রীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে সম্ভাব্য পাত্রকে ঘিরে। প্রচলিত গুঞ্জন অনুযায়ী, মিমির কথিত হবু বর বিনোদন জগতের কেউ নন। তিনি একজন নৌসেনা কর্মকর্তা। পাত্রের এই পরিচয় সামনে আসার পর মিমির বিয়ের গুঞ্জন আরও আলোচনায় এসেছে।

অবশ্য বিয়ে নিয়ে মিমির অবস্থান বরাবরই বেশ স্পষ্ট। এর আগে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি পাল্টা জানতে চেয়েছিলেন, ‘কী জন্য করব?’ কাজ, বই, পোষ্য ও নিজের জীবন নিয়েই তিনি ভালো আছেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

ব্যক্তিগত সম্পর্ক নিয়েও প্রকাশ্যে খুব বেশি কথা বলতে দেখা যায় না মিমিকে। তাঁর জীবনে বিভিন্ন সময়ে নানা ধরনের সম্পর্ক ও বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেও সেগুলোর বিষয়ে সাধারণত নীরব থেকেছেন তিনি।

এবারের গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত মিমির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাই ডিসেম্বরেই তাঁর বিয়ের আয়োজন হচ্ছে কি না, নাকি শেষ পর্যন্ত এটিও অন্য গুঞ্জনের মতোই অসত্য প্রমাণিত হবে—সেটি জানতে অপেক্ষা করতে হবে তাঁর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]