মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!

বিনোদন ডেস্ক

বিনোদন

মঞ্চটা ছিল বিশ্বসুন্দরীদের প্রতিযোগিতার। অথচ সেখানেই কিনা আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। মিস ওয়ার্ল্ড ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনার প্রতিনিধি আলিনা

2026-09-11T18:17:34+06:00
2026-09-11T18:17:34+06:00
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম 
মঞ্চটা ছিল বিশ্বসুন্দরীদের প্রতিযোগিতার। অথচ সেখানেই কিনা আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। মিস ওয়ার্ল্ড ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনার প্রতিনিধি আলিনা লুজ অ্যাক্সেলরাডের কারণেই এমনটা হয়েছে সেখানে। মেসির ফুটবল ক্যারিয়ারের নানা মুহূর্তের ছবি দিয়ে বানানো পোশাক পরে মঞ্চে হাজির হয়ে সবাইকে চমকে দেন তিনি।

গত ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত ফাইনালে এই বিশেষ পোশাকটি পরেন অ্যাক্সেলরাড। আর্জেন্টাইন ডিজাইনার অরেলিও মার্তিনেজের নকশা করা নীল-সাদা পোশাকটিতে ছিল মেসির বর্ণিল ক্যারিয়ারের নানা অধ্যায়।

নিউয়েলস ওল্ড বয়েজে শৈশবের দিন থেকে বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার, এরপর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সাফল্য। মেসির ফুটবলযাত্রার বিভিন্ন মুহূর্ত জায়গা পেয়েছে সেই পোশাকে। সঙ্গে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা রং।


আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় মেসিকে ঘিরে এমন অভিনব শ্রদ্ধা দ্রুতই অনলাইনে আলোচনার জন্ম দেয়। ফুটবল কিংবদন্তির ক্যারিয়ারকে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরার এই উদ্যোগ প্রশংসাও কুড়িয়েছে।

মূলত মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা নামার পরপরই এসেছে এই শ্রদ্ধাঞ্জলি। আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পাশাপাশি জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্ট করা এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। 

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নিয়েছে হুথিরা
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
দক্ষিণাঞ্চলের একমাত্র পর্যটন শিল্প ‘কুয়াকাটা’ এখন বেশ অবহেলিত
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]