রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি

দেশবার্তা ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন

2026-09-10T17:01:21+06:00
2026-09-10T17:01:21+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি। ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

মুম্বাইয়ে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সাজে হাজির হন রানি মুখার্জি। সবুজ রঙের লাল পাড় শাড়ি, মাথায় গাজরা ও গলায় মঙ্গলসূত্রে তাকে নজরকাড়া লাগছিল।

পুরস্কার নেওয়ার পর মঞ্চে উঠে উপস্থিত সবাইকে চমকে দেন এই অভিনেত্রী। পুরো বক্তব্যই তিনি দেন মারাঠি ভাষায়।

বক্তব্যে মুম্বাইকে নিজের জন্মস্থান ও ক্যারিয়ারের প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরেন রানি মুখার্জি। তার ভাষ্য, এই শহর তাকে জীবন ও চলচ্চিত্রের নানা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। এর মধ্যে সাফল্য ও ব্যর্থতাকে কীভাবে মোকাবিলা করতে হয়, সেটিও রয়েছে।

সম্প্রতি মহারাষ্ট্রে মারাঠি ভাষা এবং সামাজিক-সাংস্কৃতিক পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এমন সময়ে রানির স্থানীয় ভাষায় দেওয়া বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে বিনোদন জগতের আরও কয়েকজন প্রবীণ ও গুণী ব্যক্তিত্বকেও সম্মাননা দেওয়া হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই’: রিজভী
‘আমাকে আপনার প্রার্থনায় রাখবেন’—বাঁধন
মাননীয় বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় দাসের
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]