প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও চিত্রনাট্যকার-প্রযোজক রাহুল মোদির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার রাহুলের সঙ্গে ছুটির

2026-09-09T14:36:37+06:00
2026-09-09T17:01:02+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ৫:০১ পিএম
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও চিত্রনাট্যকার-প্রযোজক রাহুল মোদির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার রাহুলের সঙ্গে ছুটির দিনের কিছু রোমান্টিক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সেই চর্চা আরও উসকে দিলেন শ্রদ্ধা।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছুটির দিনের একঝাঁক রঙিন ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ছোট্ট একটা ছুটি তো পাওনাই থাকে, তাই না? আমরা কি একটু ছুটির যোগ্য নই?’

ছবিগুলোর একটিতে দেখা যায়, গোধূলির আলোয় সূর্যাস্ত উপভোগ করতে করতে কফিতে চুমুক দিচ্ছেন শ্রদ্ধা। আর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন রাহুল। অন্য একটি ছবিতে লাইব্রেরিতে বই পড়ায় মগ্ন রাহুলকে ফ্রেমবন্দি করেছেন শ্রদ্ধা।

ছবির তালিকায় রয়েছে তাদের বিশেষ ডেট নাইটের মুহূর্তও। পাশাপাশি একসঙ্গে আম-স্টিকি রাইস খাওয়ার ছবি এবং শ্রদ্ধার নানা ছটফটে ও মজার মুহূর্তও দেখা গেছে।

২০২৪ সালে মুম্বাইয়ে নৈশভোজ শেষে প্রথমবার শ্রদ্ধা ও রাহুলকে একসঙ্গে জনসমক্ষে দেখা যায়। জানা যায়, লভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি মে মক্কার’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

এরপর বিভিন্ন বিয়েবাড়ি, মুভি ডেট ও নাইটআউটে তাদের একসঙ্গে দেখা গেছে। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও যৌথ ছবি, ম্যাচিং পোশাক কিংবা রোমান্টিক ডেটের মুহূর্ত শেয়ার করে শ্রদ্ধা-রাহুলের সম্পর্কের বিষয়টি আলোচনায় রেখেছেন।

এখন ভক্তদের অপেক্ষা, শক্তি কাপুর কন্যা শ্রদ্ধার সঙ্গে কবে চার হাত এক হবে রাহুলের।

এদিকে ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর শ্রদ্ধা প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী ছবি ‘ইথা’র জন্য। প্রখ্যাত মারাঠি তামাশা ও লাবণী শিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরের জীবনীভিত্তিক এই ছবিতে নামভূমিকায় দেখা যাবে তাকে। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]