রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব

বিনোদন ডেস্ক

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে বিভ্রান্তিকর নানা তথ্য। কিছু পোস্টে দাবি করা

2026-09-09T17:09:01+06:00
2026-09-09T17:09:01+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম 
সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে বিভ্রান্তিকর নানা তথ্য। কিছু পোস্টে দাবি করা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’।

এ ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার একমাত্র মেয়ে তানি লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি পোস্টের ছবি শেয়ার করে তিনি অভিযোগ করেন, সামান্য অর্থ উপার্জনের আশায় এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে।

তানি লেখেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব- একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।’

তিনি আরও লেখেন, ‘আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন, অথচ মানুষ এখনো তাকে এভাবেই অসম্মান করে চলেছে- কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’

রুনা লায়লা সুস্থ রয়েছেন জানিয়ে তানি লায়লা বলেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই- এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।

গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’

সর্বশেষ তানি লায়লা লেখেন, ‘আর সহ্য করা যাচ্ছে না... যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।

ধন্যবাদ, আমার ক্ষোভ প্রকাশ এখানেই শেষ।’

তবে রুনা লায়লাকে নিয়ে এমন গুজব এবারই প্রথম নয়। চার মাস আগে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একই ধরনের ভুয়া খবরের শিকার হয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী।

সেবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। পরে বিষয়টি পুরোপুরি গুজব বলে নিজেই নিশ্চিত করেন রুনা লায়লা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তার সুস্থতার খবর জানান।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]