হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলার পর গোষ্ঠীটির বিরুদ্ধে কোনও সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে না বলে

2026-09-11T18:39:23+06:00
2026-09-11T18:39:23+06:00
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলার পর গোষ্ঠীটির বিরুদ্ধে কোনও সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তান। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, পরিস্থিতির প্রয়োজন হলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান পদক্ষেপ নেবে। তবে বর্তমানে সামরিক প্রতিক্রিয়ার কোনও বিষয় আলোচনায় নেই।

তিনি বলেন, ‘সময় এলে’ পাকিস্তান পদক্ষেপ নিতে পারে। গত মাসে মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ওই প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।


খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
চলতি সপ্তাহে সৌদির বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোয় হুথিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ইয়েমেনে তাদের মিত্র হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে সতর্ক করেছে ইসলামাবাদ।

আঞ্চলিক উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটলেও মক্কা জোট সম্প্রসারণের কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নিয়েছে হুথিরা
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
দক্ষিণাঞ্চলের একমাত্র পর্যটন শিল্প ‘কুয়াকাটা’ এখন বেশ অবহেলিত
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]