হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা বৃদ্ধির পর সংকট আরও ঘনীভূত হওয়া ঠেকাতে ইরানকে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। সৌদি

2026-09-10T14:42:34+06:00
2026-09-10T14:42:34+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম 
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা বৃদ্ধির পর সংকট আরও ঘনীভূত হওয়া ঠেকাতে ইরানকে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। সৌদি আরব, পাকিস্তান ও ইরানের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মূলত সৌদি আরবের ওপর হুথিদের হামলা বন্ধ করতেই এ সমন্বিত কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর সৌদি আরবে অন্যতম বড় হামলা চালিয়েছে হুথিরা। গত মঙ্গলবার খামিস মুশাইত বিমানঘাঁটি ও আশপাশের শহরের তেল অবকাঠামোয় চালানো ওই হামলায় ৭৩ জন আহত হন।

এর জবাবে বুধবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, গত ১২ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ৫৪টি বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। এসব হামলার ‘যথার্থ জবাব ও শাস্তি দেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য হুমকি হয়ে ওঠা এই সংঘাত পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আরও বাড়িয়ে তুলেছে।

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থাকায় ইরানের প্রতি পাকিস্তানের এই সতর্কবার্তার বিশেষ গুরুত্ব রয়েছে। ইসলামাবাদের কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো সামরিক ভূমিকা কেবল সৌদি ভূখণ্ড রক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক পাকিস্তানি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরবে এই সংঘাত ছড়িয়ে পড়লে রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের যৌথ নিরাপত্তা চুক্তি কার্যকর হতে পারে।

খাজা আসিফ বলেন, একটি দেশের ওপর আগ্রাসন মানেই এই তিন দেশের ওপর আগ্রাসন। এতে কোনো দ্ব্যর্থতা বা সন্দেহ নেই। সৌদি আরবে উসকানিমূলক আগ্রাসন বা এর কোনো প্রভাব পড়লে এই চুক্তি নিশ্চিতভাবেই সক্রিয় হবে।

এদিকে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর কাছে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]