মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের থেকে যেভাবে অস্ত্র কিনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তেল বিক্রির অর্থে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জামসহ কোটি কোটি ডলারের পণ্য কিনছে ইরান।

2026-09-10T14:52:40+06:00
2026-09-10T14:52:40+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের থেকে যেভাবে অস্ত্র কিনছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫২ পিএম 
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তেল বিক্রির অর্থে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জামসহ কোটি কোটি ডলারের পণ্য কিনছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া দুটি উচ্চপদস্থ ইরানি সূত্রসহ সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, গোপনীয় এক ধরনের পণ্য বিনিময় ব্যবস্থার মাধ্যমে ইরানি তেলের বিপরীতে চীন থেকে পণ্য আমদানিতে ক্রেডিট সুবিধা দেওয়া হচ্ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ালেও সাম্প্রতিক বছরগুলোতে এ ব্যবস্থা ইরানকে আর্থিকভাবে টিকে থাকার সুযোগ করে দিয়েছে।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক চীনও এ ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক নজরদারি ও জরিমানার ঝুঁকি এড়িয়ে নিজেদের ব্যাংক ও রপ্তানিকারকদের সুরক্ষিত রাখছে। পাশাপাশি কম দামে ইরানি তেল কেনার সুযোগ পাচ্ছে দেশটি।

ইরানের তেল কেনা বা পরিবহনে সহায়তাকারী কয়েকটি ছোট চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলেও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে—এমন কঠোর পদক্ষেপ থেকে ওয়াশিংটন বিরত রয়েছে।

ছয় মাসের যুদ্ধের অংশ হিসেবে ইরানের ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধ আরোপের ফলে এই পণ্য বিনিময় ব্যবস্থায় কী প্রভাব পড়েছে, তা নির্ধারণ করতে পারেনি রয়টার্স। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ১৪ জুলাই অবরোধ পুনর্বহালের পর থেকে কোনো ইরানি অপরিশোধিত তেলবাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি পেরিয়ে চীনে পৌঁছাতে পারেনি।

চীন ও ইরান অতীতেও পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। দীর্ঘদিনের এই অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার দেশ দুটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও কীভাবে বাণিজ্য সচল রাখছে, সে বিষয়ে প্রকাশ্যে খুব কম তথ্য দিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, এ ব্যবস্থার মাধ্যমে ইরান চীন থেকে ওষুধ, গাড়ি ও যোগাযোগ সরঞ্জাম কিনেছে। এসব পণ্যের প্রস্তুতকারকরা সরাসরি ইরানের সঙ্গে লেনদেন করে না এবং তারা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে—এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।

এ ছাড়া গত এক বছরে অন্তত একবার কোটি টাকার বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের চুক্তির ক্ষেত্রেও এই ব্যবস্থা ব্যবহার করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]