ডেঙ্গু প্রতিরোধে মুন্নু মেডিকেল কলেজের শোভাযাত্রা

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ছোট সচেতনতা, বড় নিরাপত্তা’ স্লোগান সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে মানিকগঞ্জে সচেতনতামূলক শোভাযাত্রা করেছে মুন্নু

2026-09-12T13:05:03+06:00
2026-09-12T13:05:03+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে মুন্নু মেডিকেল কলেজের শোভাযাত্রা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৫ পিএম 
সংগৃহীত ছবি
ছোট সচেতনতা, বড় নিরাপত্তা’ স্লোগান সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে মানিকগঞ্জে সচেতনতামূলক শোভাযাত্রা করেছে মুন্নু মেডিকেল কলেজ। শনিবার মুন্নু সিটি, গিলন্ড এলাকায় কলেজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় কলেজের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা অংশ নেন। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা লেখা প্ল্যাকার্ড বহন করা হয়।

শোভাযাত্রা থেকে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। একই সঙ্গে মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানানো হয়।

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল করিম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির আশেপাশ পরিষ্কার রাখা ও পানি জন্তে না দিলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। 

কর্মসূচিতে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বোরহান উদ্দিন আহমেদ, কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল হক, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. বজলুল করিম চৌধুরী এবং প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ এস এম মাহমুদুল হাসানসহ শিক্ষক ও চিকিৎসকেরা অংশ নেন।

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকদের বার্তা,"সচেতন হই নিরাপদ থাকে সুস্থ থাকুন সবাই। "


দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]