সিলেটের পাথর কোয়ারিতে হাহাকার, চলতি মৌসুমে উত্তোলনের আশ্বাস মন্ত্রীর

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের অন্যতম খনিজ সম্পদ পাথর। পরিবেশগত সমস্যার কারণে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকায় গত ১০ বছর ধরে জেলার কোয়ারিগুলো

2026-09-12T18:26:11+06:00
2026-09-12T18:26:11+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটের পাথর কোয়ারিতে হাহাকার, চলতি মৌসুমে উত্তোলনের আশ্বাস মন্ত্রীর
সিলেট অফিস
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের অন্যতম খনিজ সম্পদ পাথর। পরিবেশগত সমস্যার কারণে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকায় গত ১০ বছর ধরে জেলার কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। এতে পাথর কোয়ারি এলাকার শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে হাহাকার চলছে।

এ অবস্থায় পর্যটনকেন্দ্র জাফলংকে সংরক্ষিত রেখে সিলেটের অন্যান্য এলাকায় পাথর উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়ে নীতিগতভাবে এগোচ্ছে সরকার। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সবকিছু অনুকূলে থাকলে চলতি পাথর উত্তোলন মৌসুমেই সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় সিলেটে পাথর উত্তোলনের বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয়জন মন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়।’

মন্ত্রী জানান, আদালতের আদেশে সংরক্ষিত জাফলং এলাকাকে অক্ষত রেখে সিলেটের অন্যান্য এলাকায় হস্তচালিত পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়ে কমিটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আদালতের নির্দেশনার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, পাথর উত্তোলন নিয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সরকার আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটি পাওয়ার পরদিন থেকেই সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

চলতি মৌসুমেই পাথর উত্তোলন শুরু করা সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মামলার বাদীপক্ষ আদালতে তাদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করেছেন। একইভাবে সরকারপক্ষও তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই মৌসুমেই পাথর উত্তোলন শুরু হবে।’

সরকারের এ নীতিগত অবস্থানের ফলে জাফলংকে সংরক্ষণ করে সিলেটের অন্যান্য পাথরসমৃদ্ধ এলাকায় সীমিত ও হস্তচালিত পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]