বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাটের সব শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাদের

2026-09-12T16:37:17+06:00
2026-09-12T16:37:17+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাটের সব শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাদের সমন্বয়ে ‘সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাগেরহাট সদরের পর্যটন মোটেল সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনার মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া। বিকেবি বাগেরহাট অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্যাংকের উপ-মুখ্য কর্মকর্তা প্রতিক দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, উপমহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মাদ মোস্তফা ফায়সাল, বাগেরহাট আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. এনামুল হক এবং বাগেরহাটের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জগলুল কবীর।

সম্মেলনে প্রধান অতিথি বিগত অর্থবছরের ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের আমানত সংগ্রহ, কৃষি ও এসএমই ঋণ বিতরণ, নারী উদ্যোক্তা প্রশিক্ষণ ও ঋণ বিতরণ এবং খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য দিকনির্দেশনা দেন।

সম্মেলনে বাগেরহাট অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনের শুরুতে জিয়া পরিষদ বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট মুখ্য অঞ্চলের সভাপতি তোহা হোসেন, সাধারণ সম্পাদক মো. বারেক আহসান, সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখা প্রধান সিরাজুল ইসলাম, পরিষদের নেতা এম রেজাউল কবির ও শেখ তাজুল ইসলাম প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন রাইবাকিনা
পায়রার ভাঙনে বিলীন বাহেরচর গ্রাম, রাস্তায় আশ্রয় নিয়েছে ২০ পরিবার
বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ
মোদী-শি বৈঠকে বরফ গলানোর বার্তা, বাণিজ্য ও বিনিয়োগে জোর
সৌদির বেসামরিক স্থাপনায় হুতিদের হামলা

সর্বাধিক পঠিত 

ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]