বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ

2026-09-13T10:54:11+06:00
2026-09-13T10:54:11+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম 
আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের বলরুমে অ্যামচ্যামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং অর্থনীতির সম্ভাবনাময় ক্ষেত্রগুলো সম্প্রসারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সরকার প্রস্তুত। বিনিয়োগকারীদের বাস্তব সমস্যা দ্রুত সমাধানে তার মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, গত তিন দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অ্যামচ্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংগঠনটি কেবল ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম নয়, বরং সরকার ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর যোগাযোগের সেতু হিসেবে কাজ করছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শুধু বাণিজ্যের পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি, দক্ষতা, জ্ঞান ও কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে।

অ্যামচ্যামের সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এসব প্রতিষ্ঠান জাতীয় রাজস্বে ২০ শতাংশেরও বেশি অবদান রাখছে। বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগ দেশটির অর্থনীতির প্রতি তাদের আস্থারও প্রতিফলন।

সম্প্রতি অ্যামচ্যামের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন ব্যবসায়ীরা। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা কোনো প্রকৃত ব্যবসায়িক সমস্যা নিয়ে সরকারের কাছে এলে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এ প্রসঙ্গে অ্যামচ্যামের সদস্য প্রতিষ্ঠান কর্টেভা বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক লাইসেন্সসংক্রান্ত জটিলতা এক মাসের মধ্যে সমাধানের উদাহরণ তুলে ধরেন তিনি।

বাংলাদেশকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান, বড় অভ্যন্তরীণ বাজার, তরুণ ও দক্ষ জনগোষ্ঠী এবং বিভিন্ন খাতে সম্প্রসারণের সুযোগ বিদেশি বিনিয়োগ আকর্ষণের বড় শক্তি। প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্প ও আর্থিক সেবায় বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে।

তবে কেবল সম্ভাবনা থাকলেই বিনিয়োগ আসে না বলে মন্তব্য করেন তিনি। বিনিয়োগকারীদের জন্য পূর্বানুমানযোগ্য নীতি, সহজ ব্যবসায়িক পরিবেশ, কার্যকর বাণিজ্যসুবিধা ও স্থিতিশীল নীতিকাঠামো নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করা, ডিজিটাল ব্যবস্থা সম্প্রসারণ, বাণিজ্যসুবিধা বাড়ানো এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার আশাবাদ ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশে আরও মার্কিন প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক দক্ষতার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে। একই সঙ্গে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার প্রবেশাধিকার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এ লক্ষ্য অর্জনে সরকার, ব্যবসায়ী সমাজ, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী ও অ্যামচ্যামের মতো বেসরকারি সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন আজাদসহ সংগঠনটির সাবেক সভাপতি, বর্তমান ও সাবেক কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

যুক্তরাষ্ট্রে ফের মুদ্রাস্ফীতির ধাক্কা
চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বিএনপির সব কমিটির শূন্য পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
কি আছে ব্রিকসের যৌথ ঘোষণাপত্রে !

সর্বাধিক পঠিত 

ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
টানা তিন দফায় কমল স্বর্ণের দাম
চট্টগ্রামে খুলশীতে ৫ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]