যুক্তরাষ্ট্রে আগস্টে বার্ষিক ভোক্তা মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময় মাসভিত্তিক মুদ্রাস্ফীতিও বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের মাসের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। জুলাইয়ে এ হার ছিল দশমিক ১ শতাংশ।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস) গত শুক্রবার এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, দেশটিতে আগস্টে পেট্রলের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। মাসিক ভিত্তিতে সামগ্রিক ভোক্তা মূল্যবৃদ্ধির এক-তৃতীয়াংশের বেশি এসেছে পেট্রলের দাম থেকে।
এছাড়া আগস্টে খাদ্যপণ্যের দাম মাসিক ভিত্তিতে দশমিক ১ শতাংশ বেড়েছে। এক বছরের ব্যবধানে খাদ্যের দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। একই সময়ে আবাসন ব্যয় বেড়েছে দশমিক ৩ শতাংশ। যোগাযোগ, বাড়ির বাইরে থাকার খরচ ও উড়োজাহাজের ভাড়াও মাসিক ভিত্তিতে বেড়েছে। খবর আনাদোলু
দেশবার্তা/এমআর