ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসাদুজ্জামান (৩৩) ও মোস্তাকিম (৩২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত

2026-09-13T12:35:22+06:00
2026-09-13T12:35:22+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসাদুজ্জামান (৩৩) ও মোস্তাকিম (৩২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী উদা নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। মোস্তাকিম একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে। আহত শ্রী উদা একই এলাকার মুনষা নারায়ণের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবির পীরগঞ্জের চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩-এর কাছে ভারতের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল গুলি চালায়। এতে তিন বাংলাদেশি গুরুতর আহত হন।

পরে বিএসএফ সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ও মোস্তাকিমের মৃত্যু হয়। আহত শ্রী উদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত দুজনই তাদের এলাকার বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তাদের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি বিজিবিকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার বিস্তারিত তথ্য জানতে এবং পরবর্তী পদক্ষেপ নিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আজ ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি দুই পক্ষ
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা

সর্বাধিক পঠিত 

ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
ডেঙ্গু প্রতিরোধে মুন্নু মেডিকেল কলেজের শোভাযাত্রা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রামে খুলশীতে ৫ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]