সৌদির বেসামরিক স্থাপনায় হুতিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সৌদি আরবের সীমান্তবর্তী জাজান প্রদেশে হুথি বিদ্রোহীদের হামলায় একটি মসজিদসহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

2026-09-13T10:45:08+06:00
2026-09-13T10:45:08+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
সৌদির বেসামরিক স্থাপনায় হুতিদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫ এএম 
সৌদি আরবের সীমান্তবর্তী জাজান প্রদেশে হুথি বিদ্রোহীদের হামলায় একটি মসজিদসহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই হামলায় কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সৌদি আরবের সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন জাজান প্রদেশের আল-তুয়াল এলাকায় আঘাত হানে। এতে স্থানীয় বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়।

সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। বেসামরিক জনগণ ও তাদের ব্যবহৃত স্থাপনা যাতে সংঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত না হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

অন্যদিকে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সৌদি আরবের নাজরান প্রদেশের শারুরাহ এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে ওই হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি আরবের বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা চালানোর দাবি করে হুথিরা। ওই হামলায় আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানকে লক্ষ্যবস্তু করা হয়। হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

ইয়েমেনকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব সাম্প্রতিক সময়ে আবারও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। বিশেষ করে লোহিত সাগরসংলগ্ন এলাকাগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।

গত সপ্তাহে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান জোরদার করে হুথিরা। কয়েক দিনের অভিযানে তারা বিস্তৃত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। এর ফলে ওই অঞ্চলে ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনাও ঘটেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক অভিযানে ৫০০-এর বেশি মানুষ নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন। সংঘাতের কারণে ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের পাশাপাশি সৌদি ভূখণ্ডে হুথিদের ধারাবাহিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সীমান্তবর্তী সৌদি প্রদেশগুলোতে বেসামরিক স্থাপনা ও জনবসতিতে ক্ষয়ক্ষতির ঘটনা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

যুক্তরাষ্ট্রে ফের মুদ্রাস্ফীতির ধাক্কা
চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বিএনপির সব কমিটির শূন্য পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
কি আছে ব্রিকসের যৌথ ঘোষণাপত্রে !

সর্বাধিক পঠিত 

ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
টানা তিন দফায় কমল স্বর্ণের দাম
চট্টগ্রামে খুলশীতে ৫ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]