লোহিত সাগর নিয়ন্ত্রণকে হুথিদের ‘ঐশ্বরিক বিজয়’ বলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার খবরের পর তাদের অভিনন্দন জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড

2026-09-12T15:31:40+06:00
2026-09-12T15:31:40+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
লোহিত সাগর নিয়ন্ত্রণকে হুথিদের ‘ঐশ্বরিক বিজয়’ বলছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম 
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার খবরের পর তাদের অভিনন্দন জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হুথিদের এই অগ্রগতিকে ‘ঐশ্বরিক বিজয়’ হিসেবে বর্ণনা করেছে ইরান।

আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেছেন, দীর্ঘদিনের প্রতিরোধ ও কঠিন যুদ্ধের ফল হিসেবেই হুথিরা এই সাফল্য অর্জন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর উপকূলে হুথিদের অগ্রগতি হলো ‘ঐশ্বরিক বিজয়’। বছরের পর বছর সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্রে দেখানো দৃঢ়তার ফল হিসেবেও তিনি এটিকে উল্লেখ করেন।

হুথিদের এই অগ্রগতির পর ইরানের আরও কয়েকজন কর্মকর্তাও তাদের প্রশংসা করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেন, প্রতিরোধ শক্তিগুলোর নিজস্ব সক্ষমতা ও দৃঢ় মনোবল যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের কৌশলগত ও সামরিকভাবে কঠিন অবস্থার মধ্যে ফেলেছে।

তিনি বলেন, বছরের পর বছর ধরে গড়ে ওঠা প্রতিরোধের শক্তিই এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য লোহিত সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। ইয়েমেনের এই উপকূলে হুথিদের পূর্ণ নিয়ন্ত্রণের খবর সত্য হলে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক নৌবাণিজ্যেও নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]