বৈশ্বিক শাসনব্যবস্থায় সংস্কারের প্রস্তাব মোদীর

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

বিশ্বের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যেসব দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের সমান গুরুত্ব দেওয়া

2026-09-12T17:44:40+06:00
2026-09-12T17:44:40+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বৈশ্বিক শাসনব্যবস্থায় সংস্কারের প্রস্তাব মোদীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম 

বিশ্বের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যেসব দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের সমান গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বিশ্বনেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

মোদী বলেন, গ্লোবাল সাউথের দেশগুলোকে শুধু আন্তর্জাতিক সংস্থার অংশ হিসেবে রাখলেই হবে না, বিশ্ব পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে গ্লোবাল সাউথের দেশগুলোর উপস্থিতি থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা এখনো পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।

মোদী বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি দেশের কথা বলার সুযোগ থাকবে, প্রতিটি সদস্যের স্বার্থের গুরুত্ব থাকবে এবং মানবজাতির অগ্রগতিই সব উদ্যোগের মূল লক্ষ্য হবে।

এ জন্য ব্রিকসের পরবর্তী সম্মেলনের আগেই বৈশ্বিক শাসনব্যবস্থায় সংস্কারের জন্য একটি রোডম্যাপ তৈরির প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর প্রস্তাব অনুযায়ী, এ সংস্কারের জন্য ১০টি প্রস্তাব তৈরি করা যেতে পারে।

মোদী বলেন, প্রস্তাবিত ‘ব্রিকস রিফর্ম রোডম্যাপ’-এর মূল লক্ষ্য হওয়া উচিত তিনটি বিষয়—প্রতিনিধিত্ব, দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার সক্ষমতা এবং নিয়ম প্রণয়নে অংশগ্রহণ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টিও দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, এ বিষয়ে আর দেরি করা উচিত নয়।

মোদী বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আলোচনা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি নির্দিষ্ট সময়সীমার সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে আলোচনার ফলাফলও হতে হবে স্পষ্ট ও বাস্তবসম্মত।

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে ভোট দেওয়ার ক্ষমতা, নেতৃত্বের পদ এবং নীতিনির্ধারণের অগ্রাধিকার বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।

মোদী আরও বলেন, বিশ্বের অর্থনীতিতে যেসব দেশ ক্রমবর্ধমান অবদান রাখছে, বৈশ্বিক শাসনব্যবস্থায় তাদের প্রতিনিধিত্বও সেই অনুযায়ী বাড়াতে হবে। তাঁর মতে, বিশ্ব ব্যবস্থাকে কয়েকটি দেশের প্রভাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও অংশীদারত্বভিত্তিক করে তোলা প্রয়োজন।

ব্রিকসের মাধ্যমে এই পরিবর্তনের জন্য একটি যৌথ উদ্যোগ নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]