নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

প্রিন্সেস ডায়ানার পরা বিখ্যাত কালো পোশাক ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ এবার নিলামে উঠছে। নিলাম প্রতিষ্ঠান সদবি’সের ধারণা,

2026-09-12T15:22:03+06:00
2026-09-12T15:22:03+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২২ পিএম 
প্রিন্সেস ডায়ানার পরা বিখ্যাত কালো পোশাক ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ এবার নিলামে উঠছে। নিলাম প্রতিষ্ঠান সদবি’সের ধারণা, পোশাকটি সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে। মার্কিন মুদ্রায় যার মূল্য প্রায় ৩ লাখ ডলার।

আগামী ৯ ডিসেম্বর পোশাকটির নিলাম শুরু হবে। ১৯৯৭ সালের পর এবারই প্রথম এটি নিলামে উঠছে। ওই বছর ডায়ানা তাঁর পরা ৭৯টি পোশাক নিলামে তুলেছিলেন। সেই নিলাম থেকে পাওয়া অর্থ দাতব্য কাজে ব্যয় করা হয়।

ডায়ানার এই কালো পোশাকের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ রাজপরিবারের বহুল আলোচিত একটি ঘটনা। ১৯৯৪ সালে লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে এক অনুষ্ঠানে পোশাকটি পরেছিলেন তিনি। একই দিন তাঁর তৎকালীন স্বামী প্রিন্স চার্লস প্রকাশ্যে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার কথা স্বীকার করেন।

চার্লসের ওই স্বীকারোক্তির পর ডায়ানা প্রথম জনসমক্ষে আসেন সার্পেন্টাইন গ্যালারির অনুষ্ঠানে। ফলে তাঁর সেই উপস্থিতিকে অনেকেই চার্লসের বক্তব্যের জবাব হিসেবে দেখেছিলেন। এরপর পোশাকটিও দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে।

তৎকালীন সময়ে ডায়ানার স্টাইলিস্ট ছিলেন আনা হার্ভি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে যাওয়ার আগে শেষ মুহূর্তে পোশাক বদলান ডায়ানা। প্রথমে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ভ্যালেন্টিনোর একটি গাউন পরার কথা থাকলেও পরে সেটি বাদ দিয়ে কালো পোশাকটি বেছে নেন তিনি।

কালো সিল্কের পোশাকটি তৈরি করেন গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ান। অফ-দ্য-শোল্ডার বা কাঁধ খোলা নকশার পোশাকটির নিচের অংশ অসমান। এর সঙ্গে রাজকীয় নেকলেস, কালো ক্লাচ ও কালো হিল পরেছিলেন ডায়ানা।

সদবি’সের গ্লোবাল হেড অব হ্যান্ডব্যাগস অ্যান্ড ফ্যাশন মর্গান হালিমি বলেন, ‘ডায়ানা বুঝতে পেরেছিলেন ফ্যাশন নিজেই এক ধরনের ভাষা হতে পারে। পোশাকটি বেছে নিয়ে ডায়ানা নিজের জীবনের অত্যন্ত আলোচিত ও আবেগঘন একটি মুহূর্তের বর্ণনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন।’

এর আগে ১৯৯৭ সালে ডায়ানা নিজেই পোশাকটি নিলামে তুলেছিলেন। তখন ক্যানসার ও এইডস নিয়ে কাজ করা দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছিল। ওই নিলামে ৩৯ হাজার ৯৮ পাউন্ডে পোশাকটি কিনেছিলেন তৎকালীন গ্লাসগোর বাসিন্দা ব্রিজ ম্যাকেঞ্জি ও তাঁর স্বামী গ্রেম।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]