কাপড়ে ঢেকে গেল দিল্লির বস্তি!

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ব্রিকস সম্মেলনকে ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে যখন বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর নেতাদের আনাগোনা, তখন গুরুত্বপূর্ণ সড়কের পাশের বস্তিগুলো

2026-09-12T18:08:57+06:00
2026-09-12T18:08:57+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
কাপড়ে ঢেকে গেল দিল্লির বস্তি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম 
ব্রিকস সম্মেলনকে ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে যখন বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর নেতাদের আনাগোনা, তখন গুরুত্বপূর্ণ সড়কের পাশের বস্তিগুলো ঢেকে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। অভিযোগ উঠেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিদেশি অতিথিদের চলাচলের পথের পাশে থাকা বস্তি নতুন কাপড় দিয়ে আড়াল করা হয়েছে।

এ ঘটনায় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি)। দলটির অভিযোগ, বিদেশি অতিথিদের চোখ থেকে বস্তি আড়াল করলেই রাজধানীর বাস্তব চিত্র বদলে যাবে না।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি কার্টুন প্রকাশ করে এএপি। সেখানে একটি আয়নার ওপর লেখা রয়েছে ‘ভিশন ২০৪৭’। আয়নার ভেতরে দেখানো হয়েছে উন্নত দিল্লি ও ভারত মণ্ডপম। বিপরীতে আয়নার বাইরে রয়েছে বস্তি, আবর্জনা ও অস্থায়ী ঘরবাড়ির চিত্র।

কার্টুনটি প্রকাশ করে এএপি বলেছে, পর্দা টাঙিয়ে বস্তি আড়াল করলেই বাস্তবতা পরিবর্তন হয় না। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান নিয়েও কটাক্ষ করেছে দলটি। তাদের বক্তব্য, বস্তি আড়াল করার এই প্রচেষ্টার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির সংখ্যা বদলে দেখানোর তুলনা করা যায়।

ভারতের আয়োজনে দিল্লিতে বসেছে ১৮তম ব্রিকস সম্মেলন। ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে ব্রিকসের সদস্যদেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন। শনিবার সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে।

দিল্লিতে বড় কোনো আন্তর্জাতিক আয়োজন হলেই গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা বস্তি ও অননুমোদিত বসতি আড়াল করার অভিযোগ এর আগেও উঠেছে। বিভিন্ন সময়ে এসব এলাকার দৃশ্য আড়াল করতে পর্দা, সবুজ চাদর কিংবা অস্থায়ী কাঠামো ব্যবহারের সমালোচনা হয়েছে।

আন্তর্জাতিক সম্মেলন বা বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের সফরের আগে এ ধরনের ব্যবস্থা নেওয়া নিয়েও অতীতে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, শহরের দারিদ্র্য ও বস্তি আড়াল করার পরিবর্তে এসব সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]