হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে

2026-09-12T14:57:00+06:00
2026-09-12T14:57:00+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িক বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এসব হামলা চালানো হয়। হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, হামলার পর পাইপলাইনটির নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও বিশেষায়িত কারিগরি দল মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দলটি পাইপলাইনটির নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে।

মন্ত্রণালয়ের ভাষ্য, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির পরবর্তী কোনো পরিবর্তন হলে তা জানানো হবে।

এর আগে সপ্তাহের শুরুতেও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হয়। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিরা আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান এলাকায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

এসব হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। এর ফলে কয়েকটি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন রাইবাকিনা
পায়রার ভাঙনে বিলীন বাহেরচর গ্রাম, রাস্তায় আশ্রয় নিয়েছে ২০ পরিবার
বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ
মোদী-শি বৈঠকে বরফ গলানোর বার্তা, বাণিজ্য ও বিনিয়োগে জোর
সৌদির বেসামরিক স্থাপনায় হুতিদের হামলা

সর্বাধিক পঠিত 

ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]