মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া নেতাদের সম্মানে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি

2026-09-13T12:40:56+06:00
2026-09-13T12:40:56+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম 
ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া নেতাদের সম্মানে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার সম্মেলনের ফাঁকে এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তবে ঠিক কী কারণে শি জিনপিং ডিনারে যোগ দেননি, তার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে একটি সূত্রের ধারণা, তিনি বিশ্রামের জন্য নিজের হোটেলে ফিরে গিয়েছিলেন। এর আগে শনিবার বিকেলে দিল্লিতে পৌঁছে ব্রিকস সম্মেলনে যোগ দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন চীনের প্রেসিডেন্ট। দীর্ঘ সাত বছর পর তিনি ভারত সফরে এলেন।

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকসমধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস

দিনের বেলায় সম্মেলন শেষ করে দেশে ফিরে যাওয়ায় আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মেদও এই ডিনারে উপস্থিত ছিলেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য ব্রিকস নেতারা অবশ্য এই নৈশভোজে যোগ দেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
আজ ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি দুই পক্ষ
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার

সর্বাধিক পঠিত 

ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
ডেঙ্গু প্রতিরোধে মুন্নু মেডিকেল কলেজের শোভাযাত্রা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রামে খুলশীতে ৫ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]