বিটিআরসির আমানতের ৫১ কোটি টাকা ফেরত দিচ্ছে না পদ্মা ব্যাংক

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্থায়ী আমানতের ২৫ কোটি ৪০ লাখ টাকা ফেরত দিচ্ছে না পদ্মা ব্যাংক। দীর্ঘ

2026-09-11T15:42:41+06:00
2026-09-11T15:42:41+06:00
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বিটিআরসির আমানতের ৫১ কোটি টাকা ফেরত দিচ্ছে না পদ্মা ব্যাংক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্থায়ী আমানতের ২৫ কোটি ৪০ লাখ টাকা ফেরত দিচ্ছে না পদ্মা ব্যাংক। দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে আটকে থাকা ওই অর্থের সুদসহ বর্তমানে বিটিআরসির পাওনা দাঁড়িয়েছে ৫১ কোটি ৩ লাখ ৯০ হাজার ৫৫ টাকা। অর্থ উদ্ধারে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তাগাদা দিয়েও পুরো অর্থ ফেরত পায়নি সংস্থাটি।

বিটিআরসির ৩১০তম কমিশন সভায় পদ্মা ব্যাংকে আটকে থাকা স্থায়ী আমানত উদ্ধারের বিষয়ে উপস্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ২৭ আগস্ট অনুষ্ঠিত ওই সভায় অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আটকে থাকা অর্থ আদায়ে আইনি তাগিদ ও কঠোর তদারকি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিশন সভার তথ্য অনুযায়ী, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সাবেক ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখায় ১২টি মেয়াদি আমানতের (এফডিআর) বিপরীতে মোট ৩৮ কোটি টাকা জমা রাখে বিটিআরসি। এসব আমানতের মেয়াদ শেষ হয় ওই বছরের ৩১ ডিসেম্বর। কিন্তু মেয়াদ শেষে ব্যাংক টাকা পরিশোধ না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।

অর্থ উদ্ধারে এরপর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অর্থ সচিবের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে বিটিআরসি। গত আট বছরের বেশি সময়ে পদ্মা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংককে ৫৬টি চিঠি দিয়েছে সংস্থাটি। এ ছাড়া অর্থমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে ছয়টি আধা-সরকারি পত্র (ডিও লেটার)। স্থায়ী আমানত নগদায়নের দাবিতে পদ্মা ব্যাংকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে ১০ দফা।

দীর্ঘ এই প্রক্রিয়ার পর পাঁচটি এফডিআরের বিপরীতে সুদসহ ১৬ কোটি ১ লাখ টাকা ফেরত দেয় পদ্মা ব্যাংক। এর মধ্যে মূল অর্থ ছিল ১২ কোটি ৬০ লাখ টাকা। ফলে বাকি সাতটি এফডিআরের অর্থ এখনো ফেরত পায়নি বিটিআরসি। ৩৮ কোটি টাকার মূল আমানতের মধ্যে ২৫ কোটি টাকার বেশি এখনো ব্যাংকটিতে আটকে আছে।

বিটিআরসির হিসাব অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত পদ্মা ব্যাংকের চারটি শাখায় সাতটি মেয়াদি আমানতের বিপরীতে ২৫ কোটি ৪০ লাখ টাকা মূলধন আটকে রয়েছে। এর সঙ্গে জমা হয়েছে ২৫ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার ১৮৮ টাকা সুদ। সব মিলিয়ে সংস্থাটির পাওনা ৫১ কোটি ৩ লাখ ৯০ হাজার ৫৫ টাকা।

শাখাভিত্তিক হিসাবে, মতিঝিল শাখায় দুটি এফডিআরের বিপরীতে আটকে আছে ২ কোটি ৪০ লাখ ও ৩ কোটি টাকা। মিরপুর শাখায় একটি এফডিআরে রয়েছে ৩ কোটি টাকা। বসুন্ধরা শাখায় দুটি এফডিআরের বিপরীতে আটকে আছে ৪ কোটি ও ৫ কোটি টাকা। ইমামগঞ্জ শাখায় দুটি এফডিআরের বিপরীতে রয়েছে ৫ কোটি ও ৩ কোটি টাকা।

অর্থ উদ্ধারে চলতি বছরের ২৬ মে বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক পদমর্যাদার দুজন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে পদ্মা ব্যাংকে থাকা বিটিআরসির মেয়াদি আমানত নগদায়নে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মৌখিক আশ্বাস দেওয়া হয়। তবে এরপরও আটকে থাকা অর্থ ফেরত আসেনি।

এদিকে, বিটিআরসির অভ্যন্তরীণ নিরীক্ষা দলের তদন্তে পদ্মা ব্যাংকের বসুন্ধরা শাখার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিটিআরসিকে না জানিয়ে সংস্থাটির স্থায়ী আমানতের বিপরীতে কিছু অননুমোদিত ও বেনামি হিসাব খোলা হয় এবং সেসব হিসাব থেকে একাধিক লেনদেন করা হয়েছে।

এ ঘটনায় অডিট আপত্তি ওঠার পর গত ১ মার্চ পদ্মা ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় বিটিআরসি। তবে বেনামি হিসাব খোলার বিষয়ে ছয় মাসেও কোনো জবাব দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। একইভাবে বকেয়া আমানত ও সুদের হার পুনর্নির্ধারণের জন্য বিটিআরসির অর্থ ও হিসাব বিভাগ একাধিকবার চিঠি পাঠালেও প্রয়োজনীয় হিসাব বিবরণী বা তথ্য দেওয়া হয়নি।

এ অবস্থায় সরকারি অর্থ উদ্ধারে আইন ও বিধি অনুযায়ী পদক্ষেপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। কমিশনের নির্দেশনা অনুযায়ী, সংস্থাটির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগ আমানত নগদায়নের উদ্যোগ জোরদার করবে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের সঙ্গে সমন্বয় করে অর্থ আদায়ের প্রক্রিয়া সচল রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
রাজধানীতে মোবাইল নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে: খেলাফত মজলিস
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
ভ্যাটের আওতায় আসছে ইউনিয়নের ব্যবসায়ীরা

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]