রাজধানীতে মোবাইল নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

দেশবার্তা প্রতিবেদক

অপরাধ

রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে

2026-09-11T16:32:07+06:00
2026-09-11T16:32:07+06:00
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অপরাধ
রাজধানীতে মোবাইল নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম 
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে প্রেম জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, ভোরে একটি মোবাইল ফোন নিয়ে রাব্বীর সঙ্গে তার দুই বন্ধুর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন রাব্বীকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় রাব্বী দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে সড়কের ওপর পড়ে তার মৃত্যু হয়।

এসআই অতনু দে প্রেম আরও জানান, নিহতের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিহতের দুলাভাই শফিকুর রহমান জানান, ভোর ৪টার দিকে রাব্বীর সঙ্গে ফোনে তার কথা হয়। এর কিছুক্ষণ পর আবার ফোন দিলে রাব্বী ফোন ধরেননি। পরে এক দূরসম্পর্কের শ্যালিকার মাধ্যমে খবর পান, যাত্রাবাড়ীর কাজলা এলাকার স্বপ্ন সুপারশপের সামনে রাব্বীকে কে বা কারা হত্যা করেছে। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় রাব্বীর পকেটে সামান্য টাকা পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

নিহত রাব্বী কুমিল্লার মুরাদনগর উপজেলার নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর আল-মদিনা গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। পেশায় স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন তিনি।

স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে রাব্বীর বিয়ে হয়। তার আড়াই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামে খুলশীতে ৫ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহেই ২০০ কোটি ছাড়াল ‘মির্জাপুর: দ্য মুভি’
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
রাজধানীতে মোবাইল নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
দক্ষিণাঞ্চলের একমাত্র পর্যটন শিল্প ‘কুয়াকাটা’ এখন বেশ অবহেলিত
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]