রাজধানীসহ ছয় জেলায় সাত খুন

দেশবার্তা ডেস্ক

অপরাধ

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় পৃথক ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে

2026-09-08T11:29:21+06:00
2026-09-08T11:29:21+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
অপরাধ
রাজধানীসহ ছয় জেলায় সাত খুন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ এএম 
রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় পৃথক ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, যশোরে চরমপন্থি সংগঠনের এক সদস্যকে গুলি, রাজশাহীতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন, ঢাকায় ছুরিকাঘাতে ও মারধরে দুজন, ময়মনসিংহে নিখোঁজ তরুণের কঙ্কাল উদ্ধার এবং জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে হামলায় এক নারী নিহত হয়েছেন।

পাবনায় বিএনপি নেতা খুন

পাবনার আটঘরিয়ায় একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আদম আলী মোল্লাকে (৬০) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে একদন্ত ইউনিয়নের চন্দিপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা আদম আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

অভয়নগরে গুলিতে চরমপন্থি সদস্য নিহত

যশোরের অভয়নগরে নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের সক্রিয় সদস্য বাহারুল মল্লিককে (৪৬) গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে রানাগাতী গ্রামের একটি সুপারি বাগান থেকে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে বাহারুলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গরুচোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে শিমুল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শমজান আলী নামে আরেকজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের ভাষ্য, চুরি করতে গিয়ে ধরা পড়ার পর দুজনকে গণপিটুনি দেওয়া হয়। পরে তাঁদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।

মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মিরপুরে টাকা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মাহবুব রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিখোঁজ তরুণের কঙ্কাল উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ রাশেদুল ইসলাম (১৯) নামে এক তরুণের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও পরিবারের সূত্র জানায়, গত ১২ আগস্ট রাতে জসিম উদ্দিন ফোন করে রাশেদুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন মুক্তিপণের ফোন পেয়ে তাঁর বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে এ ঘটনায় অপহরণ মামলা হয়।

তদন্তের পর নেত্রকোনার শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রফিক ও মোজাম্মেল নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী রাশেদুলের পোশাকসহ কঙ্কাল উদ্ধার করা হয়।

জমি নিয়ে বিরোধে ভাইদের হামলায় বোনের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইদের হামলায় গুরুতর আহত বিলকিস বানু (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী।

জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দিক জানান, ঘটনার পর অভিযুক্ত ভাইয়েরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেওড়াপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

রাজধানীর শেওড়াপাড়ায় সানজিদা ইসলাম (২১) নামে এক নারীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী শুকরান এসএম শান্তর বিরুদ্ধে। রোববার রাতে পূর্ব শেওড়াপাড়ার অরবিট গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ সানজিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সানজিদার বাবা আনোয়ার হোসেন কাফরুল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ শান্তকে গ্রেপ্তার করে।

কাফরুল থানার এসআই হোসনা আফরোজ জানান, স্বামীর শারীরিক নির্যাতনে সানজিদার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আরও ২ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯
সাদা চিনি নাকি গুড়, ওজন কমাতে কোনটি কার্যকর
ভেনিসে বাঁধন লাঞ্ছিত, কড়া প্রতিবাদ মৌসুমীর
ভেনিসে হামলার শিকার বাঁধন, বললেন ‘শেষ দেখে ছাড়ব’
ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
সাতক্ষীরায় জামায়াত ছেড়ে শ্রমিক দলে ৫৬ জন
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
যে উত্তর জোহেইরিকে এনে দিল মিস ওয়ার্ল্ডের মুকুট
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]