আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার

2026-09-08T15:08:34+06:00
2026-09-08T15:08:34+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম 
ছবি: পিআইডি
আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং।’ 

আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত কি না, তা নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, কেউ কেউ এ আলাপ করার চেষ্টা করে। বাঁধনের সঙ্গে যা হয়েছে, তাতে আবার ভাবতে হবে, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না।’

আওয়ামী লীগ অতীতে যেসব কর্মকাণ্ড করেছে, তার পরও রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা থাকলে এমন সহিংসতা করা হতো না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

বাঁধনের ওপর হামলার বিচার প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘এ ব্যাপারে ওই দেশে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার, সরকার তার প্রসেস শুরু করেছে। এ ঘটনাকে ছেড়ে দেব না, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।’

ব্রিফিংয়ে লোডশেডিং নিয়েও কথা বলেন তিনি। ডা. জাহেদ বলেন, ২০২৬ সালের জুন-জুলাইয়ে গড় লোডশেডিং ২০২৩ সালের তুলনায় কম ছিল। তবে ঢাকাতেও কিছুটা লোডশেডিং হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকা বড় শহর, অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি; সে কারণে একেবারেই লোডশেডিং হবে না, এমনটি ঠিক নয়। ঢাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে ইদানীং।

সারের মজুত পরিস্থিতি তুলে ধরে ডা. জাহেদ বলেন, বর্তমানে দেশে ১২ দশমিক ২৯৪ লাখ মেট্রিক টন সার রয়েছে। গত বছর এ সময়ে মজুত ছিল সাড়ে ১১ লাখ মেট্রিক টন।

‘মজুতজনিত কোনো সমস্যা নেই, বিতরণে কিছু সমস্যা হয়েছে’, বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মানুষের জীবন নিরাপদ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অস্ত্র উদ্ধারের কাজও যথাযথভাবে করা হচ্ছে বলে জানান তিনি।

গ্যাস সংকট প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, বাংলাদেশ চাইলেও অনেক বেশি এলএনজি আমদানি করতে পারে না। কারণ, দেশে থাকা এফএসআরইউগুলোর সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে।

তিনি বলেন, জরুরি ভিত্তিতে চীনের কাছে নতুন এফএসআরইউর অর্ডার দেওয়া হয়েছে। এটি দেড় বছরের মধ্যে দেশে আসবে। এ ক্ষেত্রে খরচের চেয়ে আপৎকালীন প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার বেশিদিন না থাকলেও ভবিষ্যতের চিন্তা করা উচিত ছিল তাদের। স্থলভাগের গ্যাস, এফএসআরইউ নিয়ে পদক্ষেপ নেয়নি।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড
সিপিএলে অভিষেকের অপেক্ষায় মিরাজ
কাউন্টিতে অভিষেক খালেদের
র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগোলেন মারুফা

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
ডেঙ্গু নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]